বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ

এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%93 %E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%9F%E0%A7%81 %E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A9 %E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE

গত বছরের ১৪ মে তিন দফা দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আবাসন বৃত্তি চালু, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি—এই তিন দাবিকে সামনে রেখে গড়ে ওঠা আন্দোলনের এক বছর পূর্ণ হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও ছাত্রনেতারা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বারবার রাজপথে নামতে হলেও বাস্তবায়ন হয়নি মৌলিক দাবিগুলো।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “দীর্ঘদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত। ন্যায্য দাবি আদায়ে বারবার রাজপথ বেছে নিতে হয়েছে। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের ন্যায্য অধিকার পাবে। কিন্তু তা হয়নি। সেই কারণেই গত বছর শিক্ষক-শিক্ষার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছিলাম।”

তিনি আরও বলেন, “ইউনুস সরকার আশ্বাস দিলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি। এর মধ্যে আমরা নতুন প্রশাসন পেয়েছি। আশা করি দ্রুত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। অন্যথায় আবারও রাজপথে ফিরে যাওয়া ছাড়া উপায় থাকবে না।”

জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “বিগত প্রশাসন আমাদের আন্দোলনের দাবিগুলো নিয়ে প্রতারণা করেছে। বারবার আশ্বাস দিয়েও দাবি বাস্তবায়ন করতে পারেনি। নতুন প্রশাসন মাত্র দায়িত্ব নিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। প্রয়োজনে আবারও শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আশাবাদী, নতুন প্রশাসন দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করবে।”

একই বিষয়ে জকসুর এজিএস মাসুদ রানা বলেন, “জবি ঐক্যের ব্যানারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে গত বছর তিন দফা দাবি নিয়ে যমুনামুখী কর্মসূচি পালন করা হয়েছিল। আন্দোলনের মুখে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও এক বছরেও একটি দাবিও বাস্তবায়িত হয়নি।”

তিনি অভিযোগ করেন, “মূলত প্রশাসনিক ব্যর্থতার কারণেই রাষ্ট্রীয়ভাবে দাবিগুলো আদায় সম্ভব হয়নি। আমরা ছাত্র সংগঠনগুলো প্রতিনিয়ত কাজ করছি এবং যোগাযোগ রাখছি, যেন দ্রুত দাবিগুলো বাস্তবায়ন হয়। প্রশাসনের প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

এদিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে হতাশা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ খান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে হওয়া আন্দোলনের এক বছর পূর্ণ হলেও এখনো দৃশ্যমান কোনো সমাধান মেলেনি। আবাসন সংকট, বাজেট সমস্যা ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজও অনিশ্চয়তায় রয়েছে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে এটি হতাশাজনক ও বেদনাদায়ক। আমরা বারবার আশ্বাস পেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাইনি। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে, এটি কখনোই কাম্য নয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “লং মার্চ টু যমুনা আন্দোলনের এক বছরেও কোনো দাবি আদায় না হওয়া সামগ্রিক ব্যর্থতা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দাবিগুলো আদায় করা সহজ ছিল, তবে কেন হয়নি সে বিষয়ে কারও ওপর দোষ দিতে চাই না।আন্দোলনের রেশ থাকতে থাকতেই সেটা আদায় করা যতটা সহজ যত ই বিলম্ব হয় তা তখন কঠিন হয়ে পড়ে।”

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নিয়ে একাধিকবার মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। “আমাদের চেষ্টা অব্যাহত আছে। আল্লাহ ভরসা, আমরা প্রত্যাশা করছি দ্রুতই দাবিগুলোর বাস্তবায়ন হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By