মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

পদ্মায় পাওয়া সেই লাশ কি ফোরকানের, যা জানাল পুলিশ

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ বলে ধারণা করা হচ্ছে পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া এক যুবকের মরদেহকে। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে পদ্মা সেতুর ওপর এক ব্যক্তি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দেন। তার সঙ্গে একটি ব্যাগ ও জামাকাপড় ছিল।

তিনি বলেন, ওই ব্যক্তি ফোরকান কিনা তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর মরদেহের পরিচয় নিশ্চিত করা হবে।

পুলিশ জানায়, পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মোবাইলটি তিনি পদ্মা সেতুর ওপর পড়ে থাকতে দেখেছিলেন বলে জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, নৃশংস হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং তাকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছিল।

এর আগে গত ৮ মে রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করা হয়।

পেশায় প্রাইভেটকার চালক ফোরকান মিয়া প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামে।

হত্যাকাণ্ডের পরদিন সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে পাঁচজনকে হত্যার কথা স্বীকার করে পালিয়ে যাওয়ার কথা জানান বলে জানিয়েছে পুলিশ। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে ভয়াবহ দৃশ্য দেখতে পান।

ঘরের মেঝেতে তিন শিশুর গলাকাটা লাশ পাশাপাশি পড়ে ছিল। নিহত শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত-মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল। অন্যদিকে শ্যালক রসুল মিয়ার লাশ পাওয়া যায় বিছানার ওপর।

ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। এছাড়া কিছু প্রিন্ট করা কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ফোরকান আগে তার স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ করেছিলেন।

প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By