বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে লোকালয় ও ঘরবাড়িতে প্রবেশ করছে পানি

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%A2%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%93 %E0%A6%98%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87

শেরপুর জেলার চারটি পাহাড়ি নদীতে বুধবার (১৩ মে) ভোররাত থেকে বেলা এগারোটা পর্যন্ত দফায় দফায় ভারি বর্ষণের তীব্র স্রোতে পাহাড়ি ঢল নেমেছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের পানিও বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আকস্মিক বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর গোল্লারপাড় এলাকায় একটি স্থানের বাঁধ ভেঙে লোকালয়ে ঢলের পানি প্রবেশ করছে।

বিকেলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝিনাইগাতির মহারশি ও সোমেশ^রী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে চলেছে। অন্যদিকে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর বাতকুচি পয়েন্টে বিপদসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নালিতাবাড়ীর ভোগাই নদীর পানি নাকুগাঁও পয়েন্ট দিয়ে বিপদ সীমার ৩৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে, নালিতাবাড়ী পয়েন্ট দিয়ে ৪১৫ সেন্টিমিটার নিচ দিয়ে, এবং শেরপুরের ব্রহ্মপুত্র নদীর ৮২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, বিকেলে চেল্লাখালী নদীর গোল্লারপাড় এলাকায় বাঁধের কিছু অংশ পানির তোড়ে ভেসে গেছে। তলিয়ে গেছে এ এলাকার বেশকিছু বোরো ধানের খেত।

পানি উন্নয়ন বোর্ড জানায়, রাত থেকে শেরপুরে ১১ মিলিমিটার, নালিতাবাড়ীতে ৯০ মিলিমিটার এবং নাকুগাঁওয়ে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেল পর্যন্ত এসব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী বাসিন্দারা ভাঙন ও আকস্মিক বন্যা আতঙ্কে রয়েছেন। ভারি বৃষ্টিপাতের ফলে দুর্ভোগে পড়েছেন বোরা চাষীরা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমের অসময়ের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শেরপুরের নিম্নাঞ্চলের ২৪৫ হেক্টর বোরো জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। এরপর কয়েকদিন বৃষ্টিপাত না থাকলেও মঙ্গলবার রাত থেে পুনরায় ভারি বর্ষণ হওয়ায় বোরো ফসলের ক্ষয়ক্ষতি হবে।

নালিতাবাড়ীর দক্ষিণ রানীগাঁও গ্রামের কৃষক শামছুদ্দিন জানান, তিন একর বোরো ফসল পানিতে তলিয়ে সম্পূর্ণ পঁচে গেছে। এসব জমি থেকে তিনি এক মুঠো ধানও ঘরে তুলতে পারেননি।

অপরদিকে, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ভারি বর্ষণের ফলে নতুন করে পাহাড়ি ঢলের পানি ফসলের খেতে প্রবেশ করছে। এতে বোরো ফসল আরেক দফা ক্ষতির মুখে পড়বে।

শেরপুর কৃষি বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন জানান, প্রথম দফায় বৃষ্টিপাতের ফলে ২৪৫ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেলেও পরবর্তীতে রোদ উঠায় ওইসব খেত শুকিয়ে গেছে। ফলে বোরো ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে প্রায় ৬৭ ভাগ বোরো ফসল কাটা শেষ হয়েছে। যদি নতুন করে আর ভারি বর্ষণ না হয় তবে ক্ষতির আশঙ্কা কেটে যাবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By