রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় (ছাত্রী) ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৯ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে। গত ০৪ ও ০৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা ছাত্র ও ছাত্রী উভয় গ্রুপেই অংশগ্রহণ করে।

ছাত্রী গ্রুপের সুমাইয়া দেওয়ান ১০০ মিটার, ২০০ মিটার, ৪x১০০ মিটার রিলে এবং ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক অর্জন করেন। জুয়ায়রিয়া ফেরদৌস গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও বর্শা নিক্ষেপ ইভেন্টে স্বর্ণ এবং উচ্চ লাফ ইভেন্টে তাম্রপদক লাভ করেন। নুসরাত জাহান রুনা ৪০০ মিটারে স্বর্ণ, দীর্ঘ লাফে রৌপ্য এবং ৪x১০০ মিটার ও ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক অর্জন করেন। আমরিন আক্তার উর্মি ১০০ মিটার হার্ডলসে তাম্র ও ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক লাভ করেন। হালিমাতুল সাদিয়া ১০০ মিটার ইভেন্টে রৌপ্য, ২০০ মিটারে তাম্র, ৪x১০০ মিটার রিলে এবং ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক অর্জন করেন।

প্রতিযোগিতায় ছাত্রদের ইভেন্টে জুনান চাকমা ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক অর্জন করেন। তন্ময় খাঁ ১০০ মিটারে রৌপ্য, ২০০ মিটারে তাম্র এবং ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক লাভ করেন। সারজিল হাসান খান জিদান ৪০০ মিটারে স্বর্ণ এবং ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক অর্জন করেন। মো. খালিদ মুহিবুল্লাহ ৮০০ মিটার ও ৪x৪০০ মিটার রিলে স্বর্ণপদক লাভ করেন।

এছাড়া, মো. হাসানুর জামান হাই জাম্প ও ত্রিপল জাম্পে তাম্রপদক অর্জন করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানান। উল্লেখ্য, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ছাত্রী টিমের এবং উপ-পরিচালক হাবিবুর রহমান ছাত্র টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By