মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নোয়াখালীতে দাঁতের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানাসহ সিলগালা

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাসা-বাড়িতে অনুমোদনবিহীন দাঁতের ল্যাব পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ মে) বিকেলে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর এলাকায় উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এসআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

অভিযানে দেখা যায়,পপুলার ডেন্টাল ল্যাবরেটরি অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও সরকারের বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, ছাড়পত্র ও টেকনোলজিস্টদের পেশাগত সনদ ছিল না। এ অভিযোগে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২ ও ২৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মা ডেন্টাল ল্যাবরেটরি’লতে সরকারি অনুমোদন ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় একই আইনে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ডকুমেন্ট হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. সানজিদা, এন এসআইয়ের ফিল্ড কর্মকর্তারা এবং বেগমগঞ্জ মডেল থানার এসআই আবদুর রহিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়া পরিচালনার সুযোগ নেই। অভিযানে দুটি ডেন্টাল ল্যাবে সরকারি বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By