স্থানীয় সরকার নির্বাচনের আলোচনা এখন সবখানে। এরই মধ্যে আইন-বিধি সংশোধনের কাজে নেমে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসাবে স্থানীয় নির্বাচনগুলোতে সংসদ সদস্যদের প্রভাব কমাতে আচরণ বিধিমালা আনা নতুন বিধিনিষেধ যুক্ত করার পরিকল্পনা করছে সংস্থাটি।
ইসির আইন শাখার কর্মকর্তা বলেন, স্থানীয় সরকারের ৫ টি প্রতিষ্ঠানের জন্য যেসকল আইন বিধি রয়েছে সবগুলো সংশোধনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- ইভিএম বাদ, পোস্টারের ব্যববহার নিষিদ্ধ করা, জামানত বৃদ্ধি করা, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের স্বাক্ষর নেয়ার বিধান তুলে দেয়াসহ একাধিক সংশোধন আনা হবে।
কর্মকর্তা আরও বলেন, যেহেতু এমপিদের অফিস উপজেলায় থাকে সেজন্য তাদের জন্য কিছু বিধিনিষেধ আনা হবে। যাতে তারা নির্বাচনের সময় কম কিংবা একবারে উপজেলা পরিষদের কার্যালয়ে না যান। এতে করে প্রভাব বিস্তার থেকে দূরে রাখা যাবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যোগ্য প্রার্থীরা যাতে নির্বাচনে অংশ নেন সেজন্য জামানতের পরিমান কিছুটা বৃদ্ধি করা হবে। এছাড়া স্থানীয় নির্বাচনে এবার পোস্টার, ইভিএম, থাকবে না। স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের ঢ়ে স্বাক্ষর প্রয়োজন হয় সেই বিধানও বাদ দেয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের প্রভাব বিস্তার নিয়ন্ত্রণের করা হবে উল্লেখ করে তিনি বলেন,
উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কার্যালয় থাকে। এতে নির্বাচনে তাদের একটা প্রভাব বিস্তার করার সুযোগ থাকে। নির্বাচনের সময় এমপিরা যাতে উপজেলা পরিষদে না যান বা কম যান, সেটিও নির্বাচনী আচরণবিধিতে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, দেশের মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছরে উপযোগী হবে ৩৪৯টি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);