সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নন্দীগ্রামে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি 

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বগুড়ার নন্দীগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ ১৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের রশিদুল আলমের বাসায়। রশিদুল আলম বুড়ইল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮/৯জনের একটি সশস্ত্র ডাকাত দল রশিদুল আলমের বাসার ছাদে উঠে চিলেকোঠার টিন কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা প্রথমে রশিদুল আলমের শয়ন ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার বের করে দেওয়ার দাবি করে তাঁকে ভয়ভীতি প্রদর্শনসহ বেদম মারপিট করে। এর একপর্যায়ে ডাকাতরা রশিদুল আলমের মেয়ে আশা আকতার মৌ এর ঘরে ঢুকে তাকেও ভয়ভীতি প্রদর্শনসহ বেদম মারপিট করে। পরে ডাকাতরা বাসায় গচ্ছিত নগদ ১৩ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এরপর যাবার সময় ৫টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ডাকাত কবলিত রশিদুল আলমের বাসা পরিদর্শন করে পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ও থানার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করা হয়েছে। সেইসাথে অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By