মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%A8%E0%A6%83%E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে ২০২৬) উপজেলার রামপুর ইউনিয়নে এ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। খাল পুনঃখননের এ উদ্যোগ স্থানীয় কৃষি, পানি নিষ্কাশন ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “খাল পুনঃখনন শুধু উন্নয়নের অংশ নয়, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগ। তবে খাল পুনঃখননের পর তা যাতে পুনরায় ভরাট না হয়, সে বিষয়ে স্থানীয় জনগণসহ সবাইকে সচেতন থাকতে হবে।”প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে তারাকান্দা-ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতালের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By