মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শেরপুরের নকলায় ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ৩

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%AE %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A9

শেরপুরের নকলায় অভিনব কৌশলে পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকবাহী একটি পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে ও পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১১ মে) সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসানো হয়। দুপুরে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় কাঠের ভূষিভর্তি বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মদের মধ্যে ছিল ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্টস (Magic Moments) এবং ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, সীমান্তবর্তী ঝিনাইগাতী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গাজীপুরে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By