রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ৭:১০ অপরাহ্ন
%E0%A6%A1%E0%A7%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, “সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। ডেঙ্গু মোকাবেলায় আমরা মোবাইল হাসপাতাল স্থাপন করছি।”

তিনি আরও বলেন, “আজ হাসপাতালে এসে একজন অনুপস্থিত স্টাফকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে ক্লোজড করেছি। হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

সোমবার সকালে বরিশাল সফরে এসে আকস্মিকভাবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী তিন থেকে চার মাসের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “গত ১৭ বছরের দুঃশাসনে স্বাস্থ্যখাতে আমাদের জন্য কোনো অর্থ বরাদ্দ কিংবা পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দিয়ে যাওয়া হয়নি। এত সমস্যার সমাধান এক রাতে সম্ভব নয়।”

হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাম-রুবেলা মোকাবেলায় আমাদের হাতে কোনো ভ্যাকসিন ছিল না। খুব অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এখন রোগীর সংখ্যা কমে আসছে। আগের সরকার টিকা সংগ্রহ কিংবা সচেতনতামূলক প্রচারণা কোনোটাই চালায়নি।”

তিনি আরো বলেন, “হামের সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি। শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগবে।”

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রতিরোধমূলক ব্যবস্থার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় মোবাইল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “কোনো কিছুর তদন্ত নিয়ে আমি এখন উৎসাহিত নই। তদন্ত পরে হবে, আগে শিশুদের বাঁচাতে হবে।”

এর আগে, সকাল ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী বরিশাল ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে রোগীদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন করেন এবং হাসপাতালের পুরাতন ভবন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্বে অবহেলার অভিযোগে এক টিকিট ক্লার্ককে ক্লোজড করা হয়। পরে তিনি বরিশাল শিশু হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

মন্ত্রী জানান, সারাদিন তিনি বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By