মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নড়াইলে মানববন্ধন

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ৪:০১ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) নড়াইল জেলা হাসপাতালের সামনে নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শতাধিক রিপ্রেজেনটেটিভ অংশ নেন।

মানববন্ধনে সদর উপজেলা (ফারিয়া)-এর সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ফারিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক দিপেন বর্মন, উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার বলেন, “ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তাদের পেশাগত সম্মান ক্ষুণ্ণ করছে। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আটক হলেও যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন। চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য ও ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব। হাসপাতালের কোনো ধরনের অনিয়ম বা দালালচক্রের সঙ্গে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের সম্পৃক্ততা নেই।”

সদর উপজেলা (ফারিয়া)-এর সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, “দেশের অর্থনীতিতে ফার্মাসিউটিক্যাল শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই খাতের কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা তৈরি হয়নি। এতে নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিশ্চয়তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের পেশাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।”

এসময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজের ক্ষেত্রে বাধা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By