হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানা।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কাজী সোনিয়া সুলতানা মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা সদরের সাবেক নারী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার মামলায় জেলা কারাগারে গ্রেপ্তার ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সুলতানা। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আজ সকালে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত মার্চের ৫ তারিখ শহরের জামরুলতলাতে কার্যক্রম নিষিদ্ধ মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী সোনিয়া সুলতানা। ঘটনার পরদিন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় কারাগারে ছিলেন তিনি।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);