রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

‘কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’ প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় বন্ধ’

সীমু দা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা বা শুকনা প্রথার’ নামে অতিরিক্ত পণ্য আদায় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাইম আহমেদ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা আকমল হোসেন, পাংশা মডেল থানায় ইন্সপেক্টর তদন্ত আব্দুল গণি, উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক ও আড়তদাররা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৩ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে বিষয়টি নজরে এসেছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের।

তিনি আরও বলেন, এরই মধ্যে সরকার পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনে অনিয়ম সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে। সেখানে বলা হয়েছে কৃষকদের কাছ থেকে অনৈতিক ভাবে পণ্য ক্রয়-বিক্রয়ে সময় ধলতার নামে ওজনে বেশি নেওয়া মানদণ্ড আইন, ২০১৮ এর অধ্যায় ৪, ধারা ২৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

সুতরাং কৃষকদের এই আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগীতা কামনা করেন তিনি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By