মেয়াদোত্তীর্ণ যানবাহন না চালানোর জন্য সংশ্লিষ্ট সব মালিক ও চালকদের বিশেষভাবে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এরপরও যদি ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস, ট্রাক কিংবা অন্যান্য যানবাহন সড়কে চলাচল করে, তাহলে তাদের বিরুদ্ধে জরিমানা, ডাম্পিংসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যানবাহন মালিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা মহানগরে কিছু লক্কড়-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস ও পণ্যবাহী যান চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এ পরিস্থিতিতে নগরবাসীর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২০২৩ সালের ১৭ মে জারি করা প্রজ্ঞাপনে বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চলাচল করলে তাদের বিরুদ্ধে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হবে। অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি এ ধরনের যানবাহনের মালিক, চালক ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);