মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ডিবি বা সাংবাদিক পরিচয়ে সাধারণ চালকদের টার্গেট করে ছিনতাই

সীমু দা
বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%9F %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87

বগুড়ায় অভিনব কৌশলে অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত ইজিবাইক, ২টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় পুলিশ, ডিবি বা সাংবাদিক পরিচয়ে সাধারণ চালকদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। ঘটনার সূত্রপাত হয় গত ২৫ এপ্রিল। এক ইজিবাইক চালক একজন অজ্ঞাত যাত্রীকে নিয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে গেলে সেখানে আরেক সহযোগী যোগ দেয়। পরে নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে চালককে ভয়ভীতি দেখিয়ে কৌশলে দূরে পাঠানো হয়। এ সুযোগে তার ইজিবাইকটি ছিনতাই করে চক্রটি পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ৫ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে (মামলা নং-২৭) ডিবি ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। বগুড়া ডিবির একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫ মে ভোরে শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেল থেকে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০), নিজাম (৪৬), ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।

ডিবি আরও জানায়, চক্রটি বগুড়া থেকে ছিনতাই করা ইজিবাইকগুলো রংপুরে নিয়ে বিক্রি করত। উদ্ধার হওয়া ৪টি ইজিবাইকের মধ্যে একটি ভুক্তভোগীর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By