মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাশিয়ার পর এবার চীন সফরে আব্বাস আরাগচি

সীমু দা
বুধবার, ৬ মে, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%9A%E0%A6%BF

রাশিয়া সফরের পর এবার চীন সফরে গেছেন আব্বাস আরাগচি। বুধবার (৬ মে) একটি কূটনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছান। খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বেইজিংয়ে পৌঁছানোর পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে আব্বাস আরাগচি পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেন। তিনি রাশিয়া সফরে ভ্লাদিমির পুতিন-এর সঙ্গেও বৈঠক করেন। ধারাবাহিক এই কূটনৈতিক সফরকে ইরানের আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান “প্রজেক্ট ফ্রিডম” স্থগিত করা হয়েছে। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই ধারাবাহিক বৈঠক এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By