মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সখীপুরে ক্ষমা চেয়ে দলীয় পদে ফিরতে চান বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু

সীমু দা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%96%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলীয় পদে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। মঙ্গলবার (আজ) বিকেল ৩টার দিকে সখীপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে পুনরায় দলীয় পদে ফেরার সুযোগ চান।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ২২ বছর ধরে জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে প্রায় পাঁচ মাস আগে দলীয় হাইকমান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা বিএনপি তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেয়।

তিনি আরও বলেন, গত ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে দেওয়া বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—এমন অভিযোগ স্বীকার করে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ দলীয় নেতাকর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। শাজাহান সাজু দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তাঁর পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে এবং অন্তত ১০ বার কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সখীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদ, উপজেলা ওলামা দলের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল জুয়েল এবং সখীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By