মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ভারতের বিধানসভা নির্বাচনে জনপ্রিয় তারকা প্রার্থীদের কী অবস্থা

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%80 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE

ভারতের বিভিন্ন রাজ্যে গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তারকাদের সক্রিয় অংশগ্রহণ বেশ নজর কেড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে জনপ্রিয় মুখরা সরাসরি নির্বাচনী লড়াইয়ে নেমে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দেন। তবে সর্বশেষ ভোটগণনার চিত্র বলছে, সব তারকার ভাগ্য সমানভাবে সহায় হয়নি।

পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্রে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন বিজেপির সজল ঘোষ-এর কাছে। একইভাবে ব্যারাকপুর আসনে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী-ও পিছিয়ে পড়েছেন বিজেপির কৌস্তভ বাগচী-এর কাছে, যদিও ২০২১ সালে এই আসনে তিনি জয়ী হয়েছিলেন।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রে দুই অভিনেত্রীর লড়াইয়ে এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। তিনি তৃণমূলের বর্তমান বিধায়ক লাভলি মৈত্র-কে পেছনে ফেলে লিড ধরে রেখেছেন। কলকাতার মানিকতলা কেন্দ্রেও তৃণমূলের শ্রেয়া পাণ্ডে পিছিয়ে রয়েছেন বিজেপির তাপস রায়-এর কাছে।

তবে সোহম চক্রবর্তী অনেকটাই এগিয়ে রয়েছেন। করিমপুর কেন্দ্র থেকে পঞ্চম রাউন্ড শেষে প্রায় ১৮ হাজার ভোটে লিডে রয়েছেন তৃণমূল প্রার্থী। সেখানে দ্বিতীয় স্থানে আছেন বামফ্রন্টের প্রভাস মজুমদার।

রাজারহাট-গোপালপুর কেন্দ্রে লোকসংগীতশিল্পী অদিতি মুন্সী বর্তমানে পিছিয়ে রয়েছেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি-এর কাছে। অন্যদিকে হাওড়ার শিবপুরে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যেখানে বিজেপির অভিনেতা রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।

শ্যামপুর কেন্দ্রে বিজেপির অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের বর্তমান বিধায়কের কাছে। একইভাবে টালিগঞ্জে বিজেপির পাপিয়া অধিকারী পিছিয়ে রয়েছেন তৃণমূলের শক্তিশালী নেতা অরূপ বিশ্বাসের কাছে।

অন্যদিকে তামিলনাড়ুতে চিত্রনাট্য যেন ভিন্ন। দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় তার নতুন দল তামিলগা ভেট্ট্রি কাঝাগম নিয়ে বড় ধরনের চমক দেখাচ্ছেন।

সর্বশেষ ফলাফলে তিনি যে দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেই এগিয়ে রয়েছেন। তার দলও ২৩৪ আসনের মধ্যে শতাধিক আসনে লিড নিয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে, যা তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

এদিকে আসামেও তারকা প্রার্থীদের মধ্যে ভালো অবস্থানে রয়েছেন পৃথ্বীরাজ রাভা, যিনি তেজপুর আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন।

বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তা সবসময় ভোটে রূপ নেয় না—এবারের বিধানসভা নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে যেখানে বেশিরভাগ তারকা প্রার্থী চাপে রয়েছেন, সেখানে তামিলনাড়ুতে তারকা শক্তি উল্টো রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলে এই প্রবণতা কতটা বজায় থাকে, সেটিই এখন দেখার বিষয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By