মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হরমুজে ট্রাম্পের ‘নতুন প্রকল্প’ ঘোষণা

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ২:০৪ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%AB %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের টানা ৩৮ দিনের সংঘাতের পর বর্তমানে যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে বলে দাবি করা হচ্ছে। এতে সেখানে শত শত বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে, যেগুলোর অনেকগুলোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট।

এই পরিস্থিতিতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারের উদ্দেশ্যে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার (৪ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার রাত থেকে মার্কিন নৌবাহিনী এই অভিযান শুরু করবে বলে জানানো হয়েছে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করবে মার্কিন নৌবাহিনী। এই অভিযানে কোনো ধরনের বাধা এলে কঠোর শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রোববার (৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বাড়ে এবং ইরানের অবরোধের কারণে বহু জাহাজ সেখানে আটকে পড়ে।

ট্রাম্প তার পোস্টে বলেন, বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে, যাতে আটকে থাকা জাহাজ ও তাদের ক্রুরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। তিনি এটিকে একটি মানবিক সহায়তা প্রচেষ্টা হিসেবেও উল্লেখ করেন এবং বলেন, দীর্ঘ সময় আটকে থাকার কারণে কিছু জাহাজে খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহের সংকট দেখা দিয়েছে।

তিনি আরও দাবি করেন, এই উদ্যোগ সব পক্ষের জন্যই উপকারী হবে এবং তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে নিরাপদ উত্তরণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, এই কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, পারস্য উপসাগরে বর্তমানে ৮৫০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে। এই জাহাজগুলো কীভাবে মুক্ত করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। তবে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই পরিকল্পনায় আপাতত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ দিয়ে পাহারার (এসকর্ট) কোনো ব্যবস্থা নেই। মূলত জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই ট্রাফিক পরিচালনা করা হবে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই আন্তর্জাতিক বাণিজ্য করিডোর সচল করতে যুক্তরাষ্ট্রের একশোর বেশি যুদ্ধবিমান, চালকবিহীন ড্রোন ও ১৫ হাজার সেনাসদস্য সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ট্রুথ সোশ্যালের বার্তায় ট্রাম্প বলেছেন, আমি আমার প্রতিনিধিদের জানিয়ে দিয়েছি, আমরা আটকে পড়া জাহাজ ও নাবিকদের হরমুজ থেকে নিরাপদে বের করে আনতে সর্বাত্মক চেষ্টা করবো। তারা সবাই বলেছেন, এলাকাটি নৌচলাচল এবং অন্যান্য সবকিছুর জন্য নিরাপদ না হওয়া পর্যন্ত তারা ফিরবেন না।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By