মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বগুড়ায় এসএসসি পরীক্ষায় নকলের দায়ে এক শিক্ষার্থী বহিষ্কৃত

সীমু দা
রবিবার, ৩ মে, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4

বগুড়ার ধুনট উপজেলায় চলমান এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩ মে) সকালে পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থীকে হাতেনাতে ধরে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মানিক মিয়া (রোল নম্বর: ৪২৪৬০৯)। সে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ছাত্র।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল পৌনে ১১টার দিকে পরীক্ষা চলাকালে মানিক মিয়া অবৈধভাবে নকল দেখে উত্তরপত্র পূরণ করছিল। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। তিনি ওই শিক্ষার্থীর কাছে থাকা নকল উদ্ধার করেন এবং পরীক্ষা শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেন।

ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব সেজাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, পরীক্ষা স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কিন্তু পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় ইউএনও মহোদয় তাকে বহিষ্কার করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নিয়মিত তদারকি এবং এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By