বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সীমু দা
রবিবার, ৩ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4

সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর কোনো আইন এখনো বাস্তবায়িত হয়নি। দেশজুড়ে হলুদ সাংবাদিকতা ও অপসংবাদিকতার ভিড়ে প্রকৃত সাংবাদিকরা নানা ধরনের আক্রমণ ও হয়রানির শিকার হচ্ছেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের সাংবাদিকরা তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন বন্ধ, বিনা বিচারে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন অশ্বিনী কুমার হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ায় অনেক সাংবাদিক বেকার হয়ে পড়ছেন। দীর্ঘ ৫০ বছর সাংবাদিকতা করেও অনেকের জন্য নেই কোনো পেনশন বা ভাতা। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও সাংবাদিকদের জন্য এখনো কোনো ঝুঁকিভাতা চালু হয়নি।

বক্তারা আরো উল্লেখ করেন, সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর কোনো আইন এখনো বাস্তবায়িত হয়নি। দেশজুড়ে হলুদ সাংবাদিকতা ও অপসংবাদিকতার ভিড়ে প্রকৃত সাংবাদিকরা নানা ধরনের আক্রমণ ও হয়রানির শিকার হচ্ছেন।

সাংবাদিকতা পেশার মানোন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একইসাথে বিনা বিচারে আটক সকল সাংবাদিকের মুক্তিও দাবি করেন তারা।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও দ্য ডেই লি স্টা রের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, চ্যানেল এস’র ব্যুরো প্রধান নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ, দীপ্ত টিভির বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল ও চ্যানেল ওয়ানের ভিডিওগ্রাফার জুয়েল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By