বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আ’লীগের প্রবীণ নেতা ও সাবেক এমপি আর নেই

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A3 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

ময়মনসিংহের রাজনীতির প্রবীণ ব্যক্তিত্ব, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) আর নেই।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মোসলেম উদ্দিন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ যোহর ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আগামীকাল রোববার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠ এবং বিকেল ৫টায় তার প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে আরও জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে ময়মনসিংহের নিজ এলাকা নিউগী কুশমাইল গ্রামের বাড়িতে দাফন করা হবে।

মরহুমের বড় ছেলে ইমদাদুল হক সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By