মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের সময় আইআরজিসির ১৪ সৈন্য নিহত

সীমু দা
শনিবার, ২ মে, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%87%E0%A6%86%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AA %E0%A6%B8%E0%A7%88%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় ইসলামি রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনী এবং ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়। শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর জানজান প্রদেশের বিভিন্ন এলাকা, যার মধ্যে প্রায় ১,২০০ হেক্টর কৃষিজমিও রয়েছে, অবিস্ফোরিত অস্ত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এসব ঝুঁকি মোকাবিলায় আইআরজিসির বিশেষজ্ঞ দল দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিষ্ক্রিয়করণ কার্যক্রম চালিয়ে আসছিল। এখন পর্যন্ত তারা ১৫ হাজারেরও বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন বলে জানানো হয়েছে।

তবে শুক্রবারের অভিযানের সময় হঠাৎ বিস্ফোরণে ১৪ সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন।

ইরান পূর্বে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে। এ ধরনের বোমা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট সাবমিউনিশন ছড়িয়ে দেয়, যেগুলোর অনেকগুলো বিস্ফোরিত না হয়ে দীর্ঘদিন মাটিতে পড়ে থেকে প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র—তিন দেশই এখনো ২০০৮ সালের ক্লাস্টার মিউনিশন কনভেনশন (সিসিএম)-এ স্বাক্ষর করেনি, যেখানে ক্লাস্টার বোমার ব্যবহার, উৎপাদন, মজুত ও স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By