মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

হোটেলে নারীদের গোসলের ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেপ্তার

সীমু দা
শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

হোটেলের বাথরুমে নারীদের গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই দুই ক্রিকেটারকে আদালতে উপস্থাপন করা হলে তাদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেয়া হয়।

ইএসপিএন-ক্রিকইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে নারাহেনপিতার একটি হোটেলের নারী অতিথিরা অভিযোগ করেন যে, বাথরুমে থাকাকালীন মুঠোফোনের মাধ্যমে তাদের ভিডিও করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএন-ক্রিকইনফোকে জানিয়েছে, নারাহেনপিতা পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে এই ভিডিওগুলোর কোনোটি অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য খেলোয়াড়দের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২৫ মে তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে (এসএলসি) এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। তবে গত দুই দিন ধরে এসএলসি অস্থিরতার মধ্যে পার করেছে। শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ডকে অপসারণের পর সেখানে ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে দেশটির সরকার।

৯ সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছেন কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনির মতো লঙ্কান ক্রিকেটের কিংবদন্তিরা। সাবেক সংসদ সদস্য এরান বিক্রমরত্নের সভাপতিত্বে এই কমিটি এখন বোর্ডের প্রশাসনিক দায়িত্ব ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নতুন এই ট্রান্সফরমেশন কমিটি দায়িত্ব বুঝে নেওয়ার পর অভিযুক্ত দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন খেলোয়াড়দের নৈতিকতা এবং বোর্ডের প্রশাসনিক স্বচ্ছতা ফেরানোই লঙ্কান ক্রিকেটের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ইএসপিএন-ক্রিকইনফো।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By