মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন

সীমু দা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%A4 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A8

ইরানে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার (২৯ এপ্রিল) প্রথমবারের মতো এই যুদ্ধের মোট ব্যয়ের সরকারি হিসাব প্রকাশ করা হয়।

মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির এক শুনানিতে দায়িত্বপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট জানান, মোট ব্যয়ের বড় অংশই গেছে অস্ত্র ও গোলাবারুদের পেছনে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলোর পুনর্গঠন ও মেরামতের সম্ভাব্য খরচ এতে অন্তর্ভুক্ত রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই তথ্য প্রকাশ হওয়ায় তিনি সন্তুষ্ট, কারণ দীর্ঘদিন ধরেই এ বিষয়ে স্বচ্ছতার অভাব ছিল।

উল্লেখ্য, ২৫ বিলিয়ন ডলারের এই ব্যয় চলতি বছরের জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসার মোট বাজেটের সমান। তবে এই অঙ্ক নির্ধারণের পদ্ধতি এখনো পরিষ্কার নয়। গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছিল অন্তত ১১.৩ বিলিয়ন ডলার।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেস সদস্যদের জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই ব্যয়কে যৌক্তিক বলে মনে করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে ঠেকাতে কতটা মূল্য দেওয়া উচিত।

একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদি জটিল সংঘাতে রূপ নেয়নি। এ সময় যুদ্ধবিরোধী ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনা করে তাদের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও অভিহিত করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা শুরু করে। বর্তমানে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রেখেছে। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করেছে এবং সেখানে তিনটি বিমানবাহী রণতরী রাখা হয়েছে।

এ পর্যন্ত এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

যুদ্ধ শুরুর পর তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে সারসহ কৃষিপণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে গ্যাসোলিনের গড় দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন কমছে। বর্তমানে মাত্র ৩৪ শতাংশ মার্কিন নাগরিক এই সংঘাতকে সমর্থন করছেন, যা এপ্রিলের মাঝামাঝি ছিল ৩৬ শতাংশ এবং মার্চের মাঝামাঝি ছিল ৩৮ শতাংশ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By