শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদী থেকে জাল তোলার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১ টার দিকে উপজেলার জবশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব উপজেলার জবশা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব শেখ নামের ওই যুবক দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার (২৯ এপ্রিল) সকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে চায়না দুয়ারি জাল পেতে রেখে বাড়িতে চলে আসেন রাজিব। দুপুরে তিনি সেই জাল তুলতে নদীতে নামেন। তিনি যখন জাল তুলছিলেন হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য আমির মাদবর বলেন, নদীতে জাল তুলতে গিয়ে রাজিব শেখ বজ্রপাতে নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বজ্রপাতে রাজিব শেখ নামের এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);