সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যমুনার ‘ঈদে ডাবল খুশি অফার সিজন-৪’ এ গাড়ি জয়ের সুযোগ

সীমু দা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:২৯ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%96%E0%A7%81%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%A8 %E0%A7%AA %E0%A6%8F %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

ঈদ উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন, ‘ডাবল খুশি অফার সিজন-৪’। এতে ক্রেতাদের জন্য রয়েছে গাড়ি জয়ের সুযোগ।

সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে পণ্য ক্রয় করে নির্ধারিত প্রক্রিয়ায় ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি নিশ্চিত ঈদ উপহার পাবেন। এছাড়া মেগা পুরস্কার হিসেবে থাকছে গাড়ি জয়ের সুযোগ।

কোরবানি ঈদে সাধারণত রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজের বাজার চাঙ্গা হয়ে ওঠে, ক্রেতারা নিত্যনতুন ডিজাইন আর প্রযুক্তির পণ্য খুঁজে থাকেন। ক্রেতাদের এই বর্ধিত চাহিদা পূরণে ইতোমধ্যে যমুনা ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির ২০ টিরও অধিক বাহারি ডিজাইনের রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার।

অনুষ্ঠানে হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সন্তুষ্টি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করার চেষ্টা করা হয়েছে।

ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, পণ্যের গুণগত মান ও গ্রাহকের আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিক্স দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে দ্বিগুণ করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও ডিস্ট্রিবিউশনে যমুনা ইলেকট্রনিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকার, আয়রনসহ আধুনিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় নানান কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদুল আজহার এই আনন্দঘন সময়ে গ্রাহকদের জীবনে বাড়তি সুখ ও স্বস্তি যোগ করতে যমুনা ইলেকট্রনিক্স প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিটি ঘরে পৌঁছে দিতে চায় স্মার্ট প্রযুক্তি আর নির্ভরতার ছোঁয়া।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By