চার মাস ধরে নিখোঁজ যুবক অপহরনের অভিযোগে থানায় মামলা, সন্তানকে ফিরে পেতে পরিবার এবং এলাকাবাসীর মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
পঞ্চগড় পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ যুবক হাসান আলী (৩১) নামে যুবকের সন্ধান পাচ্ছেনা পরিবার, অপহরনের অভিযোগ এনে পরিবার এবং এলাকাবসাীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভূক্তভোগী পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিখোঁজ হাসান আলীর পিতা রমজান আলী প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক বক্তব্য দেন।
রমজান আলী জানান গত জানুয়ারী মাসের ১৬ তারিখে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে মনিরের হোটেলে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর হোটেল মালিক মনিরকে জিজ্ঞাসবাদে জানান জামিরুল না পান দোকানদার হাসান আলীকে নিয়ে গেছেন। পরে জামিরুলকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।
পরে অজ্ঞাতনামা দুইজন আসামীকে বগুড়া থেকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। অজ্ঞাতনামা আসামীগুলো জেল থেকে আমাকে গুম করবে বলে হুমকি দিচ্ছেন সেই সাথে পুলিশ প্রশাসন আমার ছেলেকে উদ্ধার করতে পারছেনা এমন অবস্থায় আমি ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক জানান নিখোঁজ হাসান আলী এলাকায় সুনামের সহিত কাজ করছিল তার চরিত্রও ভালো চার মাস ধরে নিখোঁজ আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তাকে মৃত অথবা জীবীত তার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানাচ্ছি। মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্য সহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);