মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, ঘর ছেড়ে পালিয়েছে পরিবার

সীমু দা
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:২০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%98%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক তরুণী। মঙ্গলবার বিকেলে উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আব্দুল হালিম (২৬)। অভিযুক্ত আব্দুল হালিম গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি সমন্বয়ক ভুমিকা দায়িত্ব পালন করেছেন, সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং পেশায় একজন পল্লী পশু চিকিৎসক।

ভুক্তভোগী ওই ছাত্রীর নাম সিমা খাতুন (২১) (ছদ্দ নাম) । তিনি উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামে বাড়ি এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সিমার দাবি, গত পাঁচ বছর ধরে আব্দুল হালিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিম তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সিমা খাতুন বলেন, সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে হালিম বিভিন্ন তালবাহানা শুরু করেন। মেয়ের পক্ষ থেকে পাঁচবার বিয়ের প্রস্তাব হালিমের বাড়িতে পাঠানো হলেও তার পরিবার তা সরাসরি প্রত্যাখ্যান করে। একপর্যায়ে আব্দুল হালিম ওই তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে মঙ্গলবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী বাড়িতে এসে অনশন শুরু করলে আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে কৌশলে পালিয়ে যান। সংবাদ লেখা পর্যন্ত হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ভুক্তভোগী তরুণী ওই বাড়ির সামনে অনড় অবস্থানে রয়েছেন। তিনি জানান, বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের বিচার ও সামাজিক স্বীকৃতির দাবিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By