কুষ্টিয়ায় মায়ের ওষুধ আনতে গিয়ে পূর্ব পরিচিত এক বন্ধুর ডাকে সাড়া দিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর পাংশার যুবক সোহাগ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাংশায় এক সংবাদ সম্মেলনে লাঞ্ছিত হওয়া ওই যুবক প্রকৃত ঘটনা তুলে ধরেন।
সোমবার উপজেলার শিল্পকলার মোড়ে (ফরিদা ভিলায়) সাংবাদিকের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যুবক মো. সোহাগ মিয়া অভিযোগ করে বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ এনে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
তিনি দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সম্মান ক্ষুণ্ণ করতে ভিডিওটি ছড়িয়েছে।
তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল আমি ওষুধ আনার জন্য কুষ্টিয়া গিয়েছিলাম। হঠাৎ কিছু লোক এসে আমার মোটরসাইকেল আটকে ও আমার কাছে নগদ আড়াই লাখ টাকা দাবি করে। তারা বলেন, স্ট্যাম্পে স্বাক্ষর করে দিয়ে বলবি আমরা তোর কাছে এতো টাকা পাবো।
এছাড়াও তারা আমাকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করে, যা তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সোহাগ মিয়াসহ তার পরিবার ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। সোহাগ মিয়া উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা তাঁতিপাড়ার বাসিন্দা।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);