চট্টগ্রাম জেলার হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) অস্ত্র, গুলি, চাকু, একাধিক মোবাইল ফোন ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল পৌনে তিনটার দিকে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। সেখানে থেকে ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ৭ দশমিক ৬৫ পিস্তল, ম্যাগাজিন, তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, চাপাতি, সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
পুলিশ সুপার জানান, ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।পলাতক দুই সহযোগী হৃদয় ও রাজুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);