সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%95%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুরের খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মারধরের শিকার কনস্টেবল শওকত নাচোল থানার গাড়িচালক। অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে এবং খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি।

রায়হানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল শওকত নাচোল থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল নিতে ওই ফিলিং স্টেশনে যান। এসময় স্টেশনের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মালিক আব্দুল্লাহ আল রায়হান তাকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে পেটান।

খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শওকতকে উদ্ধার করে। পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে আব্দুল্লাহ আল রায়হানের মোবাইলে একাধিকবার কল দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ‘তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By