কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি গেইট ধসে পড়ে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীর মূল ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসল মিয়া (২৫) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
আহতরা হলেন, স্বল্পমারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. রানা (২৬)।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প নগরীর মূল ফটকের নির্মাণকাজে নিহত রাসেল মিয়াসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং দুর্বল থাকায় সেটি লোড নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসেল মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যান। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);