সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

দেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে লাল কার্ড প্রদর্শন 

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8

ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার পাশাপাশি  সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তি মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করে। 

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জাবি ছাত্রশক্তির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এবিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আমরা দেখেছি অতীতে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে, আর জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার পেশিশক্তি ও সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।” 

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা দেখেছি অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে বিস্তার লাভ করেছে। সেই অভিজ্ঞতা থেকে জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু দুই বছর পর আবার ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান ও সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। তাই আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই সহিংসতা পরিহার করে আবার ঐক্যের পথে ফিরে আসুন।” 

“আমরা আরও দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই সারাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, কার্যকর উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার” আহ্বান জানান আয়ান। 

এসময় মানবন্ধনটিতে জাবি শাখা ছাত্রশক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গনঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, জাকসুর কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By