সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A0%E0%A6%95 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

ইণ্ডাষ্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে *“জাতীয় বাজেট ২০২৬-২০২৮: ব্যবসায়ীদের প্রত্যাশা”* শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি কর ব্যবস্থার আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ইণ্ডাষ্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের শিল্প ও ব্যবসা খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে উদ্যোক্তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর সহায়তা, সহজ ঋণ সুবিধা এবং উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বৈঠকে বক্তারা জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি, সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়ন, ওষুধ শিল্পের বিকাশ এবং চিকিৎসা ব্যয় কমানোর দাবি জানান। পাশাপাশি শিক্ষা খাতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বরাদ্দ বৃদ্ধি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ এবং গবেষণা খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও খাদ্য খাতে ভর্তুকি ও বরাদ্দ বৃদ্ধি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ এবং খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া শিল্প ও বিনিয়োগ খাতে নতুন উদ্যোক্তাদের জন্য প্রণোদনা, শিল্পাঞ্চল সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, রপ্তানি খাতের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকর নীতিমালার দাবি তোলা হয়।

বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদরা অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় বাজেটকে আরও কার্যকর, গণমুখী ও ব্যবসাবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এছাড়া আরও বক্তব্য রাখেন জনাব মো: নাসির উদ্দীন, সাবেক সদস্য NBR, হাজী এনায়েত উল্লাহ, সাবেক সভাপতি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, জনাব আব্দুর রাজ্জাক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রিহ্যাব, জনাব শফিউল আলম উজ্জ্বল, প্রেসিডেন্ট, বেলিয়া, জনাব আতিকুর রহমান, চেয়ারম্যান FBCCI সংষ্কার পরিষদ, জনাব হালিমুজ্জামান সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।মনিরুজ্জামান মনির ,ডিরেক্টর বিকেএমইএ,মোজাম্মেল হক ডিরেক্টর বিজেএমইএ,আতিকুর রহমান চেয়ারম্যান এফবিসিসিআই সংস্কার পরিষদ,গোলাম সরওয়ার সাঈদ ,,ডিরেক্টর নারায়ণগঞ্জ চেম্বার।

আইবিডব্লিউএফ এর সেক্রেটারি জেনারেল ডা আনোয়ারুল আজিম,ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, জনকল্যাণ ও বিনিয়োগবান্ধব বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By