ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, “চেয়ার-টেবিল নয়, শিক্ষার মান বাড়ান।” তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “সুন্দর চেয়ার টেবিল দেখতে আমি আগ্রহী নই—আমি চাই শিক্ষার্থীদের ভালো ফলাফল।” সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ভবন নির্মাণসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তবে এর প্রকৃত সুফল মিলবে তখনই, যখন শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমরা বিল্ডিং বানিয়ে দিচ্ছি, আপনারা আমাদেরকে ভালো ফলাফল ফিরিয়ে দিন। শিক্ষার্থীদের ভালোভাবে পড়ান, যাতে তারা ফেল না করে।” তিনি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বের কথাও তুলে ধরে বলেন, সন্তানকে স্কুলে পাঠানো যেমন অভিভাবকের দায়িত্ব, তেমনি তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের।
শিক্ষকদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে গাফিলতি হলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে। “আপনারা ফেল কইরেন না, আমাদেরকেও ফেল করায়েন না”—এভাবে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি গৌরীপুরে শিক্ষার মান জাতীয় গড়ের চেয়েও উন্নত করার আহ্বান জানিয়ে বলেন, “দেশের গড় ফলাফলের চেয়ে গৌরীপুরকে এগিয়ে থাকতে হবে—এটাই আমার প্রত্যাশা।” আগামী বছরের ফলাফল মূল্যায়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, কাঙ্ক্ষিত উন্নতি না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক এবং গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);