রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ফিউচার বায়োটেকনোলজিস্টস্ সামিট অনুষ্ঠিত

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%8D %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (এনওয়াইবিবি)-এর উদ্যোগে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফিউচার বায়োটেকনোলজিস্টস্ সামিট এবং ৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে এই সামিট ও কংগ্রেসের আয়োজন করা হয়।

এনওয়াইবিবি-এর নির্বাহী পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারপার্সন ড. সামিনা আহমেদ ও অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. আদনান মান্নান স্বাগত বক্তব্য দেন। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মাহিন রানা ও রিনভী নুসরাত প্রাপ্তি অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, এধরনের সামিট ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে। তরুণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞানচর্চার নতুন ক্ষেত্র উন্মোচনেও এটি ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, অভিজ্ঞ গবেষকদের সঙ্গে নবীনদের এই মেলবন্ধনকে দেশের টেকসই উন্নয়নে কাজে লাগাতে হবে।

উল্লেখ্য, এই সামিটে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন। এই কংগ্রেস নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত ও সহযোগিতা করবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় জিনোমিক্স ও এআই-চালিত বায়োটেকনোলজির উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By