শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ
মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩

আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

কিশোরগঞ্জে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক। আওয়ামী লীগ নেতাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা শহরের পুরোনো থানা এলাকা থেকে মাহতাব উদ্দিনকে বিএনপি নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ধরে আনা হয়। এ সময় বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মাহতাবকে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, মাহতাব উদ্দিন কিশোরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

এ বিষয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম আশফাক বলেন, ‘মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে টিনপট্টি এলাকায় নদীর জায়গা দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করেছেন। এমনকি নদীর পাড়ের বেশ কিছু সরকারি গাছও কেটে ফেলেছেন। ক্ষুব্ধ এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমি শুক্রবার বিকেলে টিনপট্টি এলাকায় যাই। এ সময় মাহতাব উদ্দিন মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। উত্তেজিত জনতার সামনে থেকে তিনি পালানোর চেষ্টা করেন। পরে জনতার সহায়তায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়।’

আমিনুল ইসলাম আরও বলেন, মাহতাব উদ্দিন বহু মানুষের জায়গাজমি দখল করেছেন। তাঁর অত্যাচারে মানুষজন অতিষ্ঠ। একসময় জাতীয় পার্টি করলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে নদীর পাড় দখলসহ নানা অসদুপায় অবলম্বন করেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তাঁর এক ছেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের আসামি হয়ে পলাতক রয়েছেন। বিগত ১৭টি বছর মাহতাব ও তাঁর ছেলেদের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলেন।

অন্যদিকে মাহতাব উদ্দিনের চাচাতো ভাই টিটু মিয়া বলেন, তিনি (মাহতাব) একজন সম্মানিত লোক। তাঁর যদি কোনো অপরাধ থাকে, তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রকাশ্যে জনতার সামনে এভাবে একজনের কলার চেপে ধরে টেনে নিয়ে যাওয়া ঠিক হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, জনতা মাহতাব উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি এখন থানায় আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By