সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের হাজারো মানুষের ভোগান্তি

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:২৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

লালমনিরহাট-রংপুর মহাসড়ক হতে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ পথটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো মানুষ। দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এখন কলোনি থেকে মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় ও বিবেচনা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

​২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা দীর্ঘ ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিমের এই রাস্তাটি ব্যবহার করে আসছেন।

আজ(শনিবার) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ সংযোগ সড়কটি রেল লাইনের পাত দিয়ে বন্ধ করে কর্তৃপক্ষ। বন্ধ করা এই সংযোগ সরক দিয়ে বিএনপি কলোনিবাসীর হাজারো বাসিন্দা, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীসহ বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই পথেই নিয়মিত যাতায়াত করে।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত না করেই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। আরেক বাসিন্দা শফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলার মতো জায়গা রাখার মানবিক আবেদন জানিয়েছিলাম, কিন্তু রেলওয়ে তা শোনেনি।

​রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তারা পরিত্যক্ত রেললাইন ব্যবহার করে পথটি সিল করে দিচ্ছেন। এলাকাবাসীর দাবির মুখে তিনি জানান, পেশাগত দায়িত্ব পালন ছাড়া তাদের আর কিছু করার নেই এবং এই রাস্তাটি এক সময় বন্ধ ছিল বলেও তিনি দাবি করেন।

​সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিনের জনচলাচলের পথটি হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের যাতায়াতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি অবিলম্বে মানবিক দৃষ্টিতে সড়কটি পুনরায় উন্মুক্ত করে দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ​এদিকে, বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খান-এর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By