সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

শরীয়তপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি— পরিকল্পিত হত্যা

সীমু দা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B0 %E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E2%80%94 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জানালার গ্রিলের সঙ্গে তানজিলা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ঘরিসার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অপু বেপারি উপজেলার ঘরিসার এলাকার রাশেল বেপারির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস আগে পরিবারের অমতে ঘরিসার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামের রাশেল বেপারির ছেলে অপু (২২) সঙ্গে একই উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দুবাই প্রবাসী আকবর খানের মেয়ে প্রেম করে বিয়ে করেন ওই তরুণী। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তারা অভিযোগ করেন, নিহতের স্বামী মাদকাসক্ত এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিনও তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে, স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের বিষয়টি আগে থেকেই এলাকায় জানা ছিল। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এ ব্যাপারে নিহত গৃহবধূ তানজিলার মা আলেয়া বেগম বলেন, আমার মেয়েকে মাদকসক্ত অপু যৌতুকের টাকার জন্য মারধর করেছে। পরে রাতের কোনও এক সময় তারা আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের জানালার গ্রিলে সাথে ঝুলিয়ে রেখেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য জসিম মাল বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এটা হত্যা নাকি আত্মহত্যা কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।” ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By