জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পিতা-মাতার বাংলা নামের পাশাপাশি ইংরেজি নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নিবন্ধন ফরমে নিজের ও পিতা-মাতার ডাকনাম সংরক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে, যা এনআইডিতে প্রিন্ট হবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, একজন নাগরিকের মূল নামের পাশাপাশি ডাক নাম থাকবে। একই সঙ্গে পিতা-মাতার ডাক নামও থাকবে। এছাড়া পিতার-মাতার মূল নাম,স্বামী-স্ত্রী ইংরেজি ভার্সনও এনআইডিতে যুক্ত করা হবে। তবে এগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পিতা-মাতা ও নিজ নাম এনআইডিতে প্রিন্ট হবে। বাকি অন্য সকল নাম এনআইডির ডাটাবেইজে সংরক্ষিত থাকবে।
ইসি সূত্র জানায়, অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে ইংরেজি নাম থাকলেও এনআইডিতে না থাকায় ভোগান্তি হয়—বিশেষ করে ভিসা প্রক্রিয়ায়। এ সমস্যা কমাতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আইন-বিধি প্রণয়নের কাজ চলছে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);