বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

১৫ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনিসহ গ্রেফতার ২

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%AB %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%A8

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৫ বছর ধরে পরিচয় গোপন করে পালিয়ে থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি এবং এলাকার এক চিহ্নিত দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে এবং বিকেলে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩) এবং বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মো. রনি মোড়ল (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রূপগঞ্জ থানাধীন মাওনা গ্রামের একটি রাইস মিলের মালিক নূরুল হককে হত্যা করে ওই মিলের শ্রমিক রহমত আলী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হত্যাকাণ্ডের পর থেকেই রহমত আলী দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পালিয়ে বেড়াতে থাকেন। নিজেকে আড়াল করার লক্ষ্যে তিনি এনআইডিতে (জাতীয় পরিচয়পত্র) স্থায়ী ঠিকানা পরিবর্তন করে উপজেলার বাহাদুরসাদী গ্রামে স্থানান্তর করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চর কশিয়া গ্রামে জনৈক হাবিবুল্লাহর মেয়ে আলপনাকে দ্বিতীয় বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। তাদের সংসারে তাবাসসুম নামে ২ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ২২ এপ্রিল রাত ৮টার দিকে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় চর কশিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশের একটি আভিজাত দল।

অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে রনি মোড়ল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক গ্রেফতারি পরোয়ানা ছিল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, “অপরাধী যত চতুরই হোক না কেন, শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আসতেই হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী দীর্ঘ ১৫ বছর ধরে নিজের পরিচয় ও ঠিকানা গোপন করে পালিয়ে ছিলেন। কিন্তু আমাদের চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একই সাথে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি রনি মোড়লকেও আমরা গ্রেফতার করেছি।”

তিনি আরও বলেন, “কালীগঞ্জ উপজেলাকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই ধরণের ঝটিকা অভিযান ও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত উভয় আসামিকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি বিরাজ করছে। পলাতক ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By