বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:১০ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A7%A9%E0%A7%A6%E0%A6%A4%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

রবি আজিয়াটা পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও নাসরীন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারাসহ কোম্পানির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

২০২৫ সালে উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক চাপসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রবি ৯৩৭.১ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি রবির এ যাবৎকালের সর্বোচ্চ কর-পরবর্তী মুনাফা। এই সাফল্যের পেছনে দ্বৈত-ব্র্যান্ড কৌশল, শৃঙ্খলাপূর্ণ মূলধন ব্যবস্থাপনা এবং ডেটা রাজস্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন রবি আজিয়াটা পিএলসির চেয়ারম্যান থায়াপারান সাঙ্গারাপিল্লাই। তিনি বলেন,পরিচালনগত স্থিতিশীলতা, ফোরজি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং প্রায় শূণ্য ঋণ অবস্থা কোম্পানির শক্তিশালী আর্থিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা পরিচালন দক্ষতা ও ডিজিটাল অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে বলেন, রবির সক্রিয় গ্রাহকদের ৭০ শতাংশ এখন ফোরজি ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ। রবি ইতোমধ্যে ফাইভজি সেবা চালু করেছে। ৩,৫০০ কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি দেশের প্রথম চার-স্তরবিশিষ্ট ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে রবি। টেকসই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

২০২৫ সাল শেষে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৩৩.৬ শতাংশ বেড়ে ১.৭৯ টাকায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By