সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

বগুড়ার শেরপুর থানায় সেবা নিতে এসে কর্তব্যরত নারী উপ-পরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ সম্বোধন করায় মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে থানা চত্বরে এই ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে ওই যুবক মুক্তি পান। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রোখসানা খাতুন। তিনি গত ১৯ এপ্রিল ২০২৫ সালে শেরপুর থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণের একাধিক অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মামুন জানান, ব্যক্তিগত প্রয়োজনে সকালে তিনি শেরপুর থানায় যান। সেখানে ডিউটিরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে ওই নারী কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে কোনো কারণ ছাড়াই থানায় আটকে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

অনুসন্ধানে জানা গেছে, এসআই রোখসানা খাতুন যোগদানের পর থেকেই সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে প্রায়ই তর্কে লিপ্ত হন। ভুক্তভোগী রেজাউল করিম, হাসান, নাইম ইসলাম জানান, তিন মাস আগে ওসির সাথে দেখা করতে গেলে রোখসানা নামের এই নারী কর্মকর্তা ডিউটিতে ছিলেন। সে সময় তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাদেরকে ধমক দিয়ে থানা থেকে বের করে দেন। ইমরান হোসেন নামের অন্য একজন ভুক্তভোগী বলেন, ৫ মাস আগে তার অসৌজন্যমূলক আচরণের বিষয়ে আমি তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনকে মৌখিকভাবে অভিযোগ করেছিলাম।

নাম প্রকাশ না করার শর্তে থানায় কর্মরত একাধিক এসআই, এএসআই ও কনস্টেবল জানান, রোখসানা খাতুনের মেজাজ ও আচরণের কারণে তারা নিজেরাও তটস্থ থাকেন। যেদিন তার ডিউটি থাকে, সেদিন সহকর্মীরাও এক ধরনের অস্বস্তিতে ভোগেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

সাধারণ জনগণের ভাষ্য, জনগণের বন্ধু হিসেবে পরিচিত পুলিশের এমন আচরণ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা দ্রুত এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By