সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইইউবিএটির সমঝোতা স্মারক স্বাক্ষর

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%87%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%9D%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি । চীনের ইউনান ইউনিভার্সিটি এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ অগ্রগতি অর্জিত হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে সফল দ্বিপাক্ষিক বৈঠকের পর ২১ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইইউবিএটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্ব উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারের একটি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবন। এ সহযোগিতার একটি বিশেষ দিক হলো পারেনিয়াল রাইস গবেষণা উন্নয়ন এবং আইইউবিএটে একটি নিবেদিত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই; আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক ড. উ ইউয়ান; অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মি. হু জিয়ানফেং; বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই; আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ভাইস ডিন ড. লুও ওয়েইওয়েই; নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রভাষক লিউ ওয়েনলি; এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই।

আইইউবিএটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস; পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.); রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান; অধ্যাপক ড. মোজাফ্ফর এ. চৌধুরী, ডিন, আইবিএস; কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. ইসমাইল হোসেন; সমন্বয়কারী ড. মোহাম্মদ রেজাউল করিম; অধ্যাপক ড. ফারজানা সুলতানা; আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসের পরিচালক মো. সাদেকুল ইসলাম; মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা; এবং ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব।

এই সমঝোতা স্মারক বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উচ্চশিক্ষায় উৎকর্ষতা, উদ্ভাবন ও প্রভাবভিত্তিক গবেষণায় আইইউবিএটির অব্যাহত অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, আইইউবিএটির কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস ইতোমধ্যে ইউনান বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে পারেনিয়াল রাইস বিষয়ক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By