বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

সীমু দা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় পরিবহন করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘন করে কোনো দর্শনার্থীকে পবিত্র নগরীতে নিয়ে গেলে পরিবহনকারীকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ এপ্রিল (১ জিলকদ) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ মে (১৪ জিলহজ) পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের মক্কায় প্রবেশ বা পরিবহনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, যারা নিয়ম ভেঙে ভিজিট ভিসাধারীদের মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে নিয়ে যাবেন, তাদের ওপর এই বিশাল অংকের আর্থিক জরিমানা আরোপ করা হবে। শুধু জরিমানা করেই ক্ষান্ত হবে না প্রশাসন; যে যানবাহনটি এই কাজে ব্যবহার করা হবে, সেটিও বাজেয়াপ্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। যদি ওই যানের মালিক চালক নিজে হন কিংবা এই অপরাধে তার কোনো সহযোগী বা অংশীদার থাকে, তবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হজ ও ওমরাহ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করার যেকোনো ঘটনা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেশের অন্যান্য অঞ্চলের জন্য চালু রয়েছে ৯৯৯ নম্বরটি।

মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অভিযোগ করার কারণে কাউকে কোনো ধরনের আইনি ঝক্কি পোহাতে হবে না। মূলত হজের পবিত্রতা রক্ষা এবং নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতি বছরের মতো এবারও এমন কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By