প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এখন থেকে জাতীয়ভাবে পালিত হবে। এ উপলক্ষে সরকার দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় সর্বোচ্চ গুরুত্বের ‘ক’ শ্রেণিভুক্ত করেছে এবং দিনটিতে ছুটিও বহাল থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করে বিষয়টি নিশ্চিত করে।
পরিপত্রে বলা হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। একই সঙ্গে এটি পূর্বে জারি করা তালিকার যথাস্থানে অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে।
এতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১১ মার্চ জারি করা পরিপত্রে এই দিবসটির উল্লেখ ছিল না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি পুনরায় রাষ্ট্রীয় তালিকায় যুক্ত হলো।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক-সামরিক ঘটনাপ্রবাহ স্মরণে এই দিনটি পালন করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ছুটির আওতায় ছিল।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);