বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে তেহরান জানিয়েছে, তাদের হাত ট্রিগারেই আছে এবং তাদের প্রতিরক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি এই কঠোর বার্তা দিয়েছেন। 

ফাতেমাহ মোহাজেরানি বলেন, ইরান কোনো সংঘাত চায় না তবে আক্রান্ত হলে তারা আগের চেয়েও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে। একটি হলো যুদ্ধের কৌশল এবং অন্যটি কূটনীতির পথ। 

তিনি আরও বলেন, ইরান আর কোনোভাবেই আক্রান্ত হতে রাজি নয়। কোনো পক্ষ থেকে যদি পুনরায় হামলা চালানো হয় তবে ইরান তার কঠোর প্রতিশোধ নিতে দ্বিধাবোধ করবে না। 
তাদের আলোচক দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনায় তেহরান যোগ দেবে কি না, তা নিয়ে কোনো নিশ্চিত তথ্য তিনি দেননি।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানও অত্যন্ত কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কোনো চূড়ান্ত চুক্তি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়ে রেখেছেন। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়টিকে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে। তারা নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

ট্রাম্প এও পরিষ্কার করেছেন, চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো ইচ্ছা তার নেই। ফলে বুধবারের পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতে জড়ানোর ঝুঁকি প্রবল আকার ধারণ করেছে।

পাকিস্তান এই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন দফার আলোচনায় বসতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By