বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বুড়িচংয়ে রাতের আঁধারে খালে বাঁধ, জলাবদ্ধতার শঙ্কায় কৃষকরা

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7 %E0%A6%9C%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি গুরুত্বপূর্ণ খালের মাঝখানে রাতের আঁধারে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে একটি দুর্বৃত্ত চক্র। এতে খালটির স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা আসন্ন বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রয়াত জলাশয়ের ওপর দিয়ে প্রবাহিত খালটির বাকশিমুল ও যদুপুর গ্রামের মাঝামাঝি স্থানে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে একটি চক্র জলাশয় সংলগ্ন ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকরা জানান, এই খালটি প্রয়াত জলাশয়ের পানির প্রধান প্রবাহপথ। খালের মাঝখানে বাঁধ দেয়ায় পানি চলাচল বন্ধ হয়ে উজানে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং দীর্ঘদিন পানি জমে থাকার ফলে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যেতে পারে।

যদুপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন,এই খাল দিয়ে এলাকার পানি নামতে পারে। এখন বাঁধ দেয়ায় পানি আটকে থাকবে, ফলে আমাদের জমি নষ্ট হয়ে যাবে। আমরা দ্রুত এই বাঁধ অপসারণ চাই।

অভিযোগ রয়েছে, বাঁধ নির্মাণে জড়িতদের বাধা দিতে গেলে তারা স্থানীয় কৃষকদের হুমকি-ধমকি দিচ্ছে, ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ আফরিনা আক্তার বলেন,খালে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ। এতে উজানে জলাবদ্ধতা এবং ভাটিতে পানির সংকট দেখা দেয়, যা ফসলি জমির জন্য ক্ষতিকর। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, খালে বাঁধ দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার যেখানে খাল খননে গুরুত্ব দিচ্ছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By