বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বরিশালে বিএনপি নেতার অফিসে হামলা-ভাঙচুর, এলাকায় উত্তেজনা

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE

বরিশালের গৌরনদী উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

মিজানুর রহমান মিন্টু অভিযোগ করে বলেন, তিনি মাদক বিক্রির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তার অফিসে হামলা চালায়। এ সময় চেয়ার ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়া হয় এবং একটি ব্যানারও ছিঁড়ে ফেলা হয়। পরে রাত নয়টার দিকে একটি কর্মসূচি শেষে এলাকায় ফেরার সময় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মিজানুর রহমান মিন্টু এলাকায় আধিপত্য বিস্তার, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এসবের প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন, তবে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

তাদের আরও দাবি, মিন্টুর কোনো স্থায়ী অফিস নেই এবং তিনি যাত্রী ছাউনি দখল করে সেটিকে অফিস হিসেবে ব্যবহার করছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By